জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দশানী নদীর ওপর একটি সেতু ও তিন কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মদনেরচর তালতলা গুদারাঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বকশীগঞ্জের ঐতিহ্যবাহী দশানী নদীর ওপর কোনো সেতু নির্মিত হয়নি। ফলে মদনেরচর তালতলা জিন্নাহ মোড় থেকে তালতলা গুদারাঘাট হয়ে যাতায়াতে ছয়টি গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে। সেতু না থাকা এবং গ্রামীণ কাঁচা রাস্তার কারণে তালতলা, মদনেরচর, খাপড়াপাড়া, জোনাইবাড়ি, চর কামালের বার্ত্তী ও নশুর চরের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা না থাকায় অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং মুমূর্ষু রোগীদের সময়মতো চিকিৎসাকেন্দ্রে নেওয়া সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর দাবি, দশানী নদীর ওপর একটি সেতু এবং মদনেরচর তালতলা থেকে মাদারেরচর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার কাঁচা সড়ক দ্রুত পাকা করা হলে এই অবহেলিত জনপদের আর্থসামাজিক চিত্রে আমূল পরিবর্তন আসবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে স্থানীয় অধিবাসীদের পক্ষে বক্তব্য দেন আমিনুল ইসলাম, শিক্ষক ওমর ফারুক, মনির হোসেন ও কৃষক আহাজ্জল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ছয়টি গ্রামের নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী মানুষ অংশ নেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ