রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের হ্যান্ডবল (বালক) ইভেন্টে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটির হ্যান্ডবল দল। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

অসাধারণ এই সাফল্যের জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়দের সংবর্ধনা ও অভিনন্দন জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

এ সময় পুলিশ সুপার খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হয়ে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, জেলা পর্যায়ে অর্জিত এই সাফল্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে প্রতিযোগিতার পরবর্তী ধাপে আরও ভালো ফলাফল অর্জনের জন্য দলটি প্রস্তুতি নিচ্ছে।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের হ্যান্ডবল দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরাজগঞ্জের জন্য গৌরব বয়ে আনবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

featured Image

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের হ্যান্ডবল (বালক) ইভেন্টে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটির হ্যান্ডবল দল। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

অসাধারণ এই সাফল্যের জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়দের সংবর্ধনা ও অভিনন্দন জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

এ সময় পুলিশ সুপার খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহ ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হয়ে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, জেলা পর্যায়ে অর্জিত এই সাফল্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে প্রতিযোগিতার পরবর্তী ধাপে আরও ভালো ফলাফল অর্জনের জন্য দলটি প্রস্তুতি নিচ্ছে।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের হ্যান্ডবল দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে সিরাজগঞ্জের জন্য গৌরব বয়ে আনবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x