রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৪ জনকে জরিমানা

তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ

জমির উদ্দীন
পঞ্চগড় জেলা প্রতিনিধি , 6 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ
ছবি:ওয়ান নিউজ এক্সপ্রেস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সার পরিবহন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা সার জব্দ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো আটক করে। পরে জব্দ করা সার তেঁতুলিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে সারগুলো শালবাহান হাটে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন।

অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইনে তিন ভ্যানচালককে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে তিরনইহাট ইউনিয়নের সার সরবরাহকারী প্রতিষ্ঠান রেশমা ট্রেডার্সের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, একই রাতে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়।

তবে অভিযানকালে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, জব্দ করা সারগুলো সংশ্লিষ্ট এলাকার ডিলারদের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সার পরিবহন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা সার জব্দ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো আটক করে। পরে জব্দ করা সার তেঁতুলিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে সারগুলো শালবাহান হাটে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন।

অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইনে তিন ভ্যানচালককে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে তিরনইহাট ইউনিয়নের সার সরবরাহকারী প্রতিষ্ঠান রেশমা ট্রেডার্সের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, একই রাতে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়।

তবে অভিযানকালে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, জব্দ করা সারগুলো সংশ্লিষ্ট এলাকার ডিলারদের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ
0:00 / 0:00
1x