রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দামুড়হুদায় মূল্য তালিকা না রাখায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দামুড়হুদায় মূল্য তালিকা না রাখায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায়  দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্পাসডাঙ্গা মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন সঠিক রাখা হচ্ছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত দামে পণ্য বিক্রি ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আক্তার (৩৭) ওআরামডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আনারুল (৪২)। দোকানে প্রকাশ্য স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লীলিমা আক্তার হ্যাপী, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম জানান, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দামুড়হুদায় মূল্য তালিকা না রাখায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ

featured Image

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায়  দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্পাসডাঙ্গা মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন সঠিক রাখা হচ্ছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত দামে পণ্য বিক্রি ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আক্তার (৩৭) ওআরামডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আনারুল (৪২)। দোকানে প্রকাশ্য স্থানে মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লীলিমা আক্তার হ্যাপী, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম জানান, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x