রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শিমুল রেজা

শিমুল রেজা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

যোগদান: 27 জুন, 2026

ভারত থেকে শুক্রবার দেশে আসছে ১৮ রেল কোচ

ভারত থেকে আনা নতুন প্রজন্মের ১৮টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ যুক্ত যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের বহরে। বুধবার (১২ আগস্ট) ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি প্রথম রেকটি কারখানা কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। বর্তমানে কোচগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থান করছে।বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও পরিচালনব্যবস্থা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচ তৈরি করা হয়েছে। প্রথম রেকে থাকবে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং দুটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কোচ গুলো প্রবেশ করার কথা রয়েছে। প্রথম চালানে ১৮টি রেলকোচ আসছে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে রেলকোচ গুলো নেয়া হবে সৈয়দপুরের কারখানায়। দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনর রশিদ জানান, ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপরতলা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ গুলো যাত্রা শুরু করে। কোচ গুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করছে। শুক্রবার দুপুর বারোটার দিকে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোষ্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। কোচ গুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে।পর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি যাচাই শেষে যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে।উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সরবরাহ করছে বাংলাদেশে রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সম্পাদিত চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে মোট ২০০টি এলএইচবি (LHB) ব্রডগেজ রেলকোচ সরবরাহ করার কথা রয়েছে। আগামীকাল দেশে প্রবেশ করতে যাওয়া ১৮টি রেলকোচ ওই চুক্তির আওতায় প্রথম চালান। 

ভারত থেকে শুক্রবার দেশে আসছে ১৮ রেল কোচ