সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর


শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জেলা পরিবেশ অধিদপ্তর ও দামুড়হুদা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করে চিমনি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন সনি ব্রিকস ভাঙার মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। পরে উপজেলার দর্শনা হিজলগাড়ী সড়কের দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটিও ভেঙে ফেলা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসের চিমনিসহ ভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে প্রশাসনের অভিযানিক দল দোয়েল ইটভাটায় গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় পুরো এলাকায় প্রশাসনের তৎপরতা দেখা যায়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন এবং চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা। 

প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিলো। সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত উপজেলার অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার কথা জানানো হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, “সরকারি নীতিমালার বাইরে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ সারাদিন অভিযান চলবে।” প্রশাসনের এ অভিযানের ফলে উপজেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জেলা পরিবেশ অধিদপ্তর ও দামুড়হুদা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে অবৈধ হিসেবে চিহ্নিত করে চিমনি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন সনি ব্রিকস ভাঙার মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। পরে উপজেলার দর্শনা হিজলগাড়ী সড়কের দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেটিও ভেঙে ফেলা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসের চিমনিসহ ভাটার বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে প্রশাসনের অভিযানিক দল দোয়েল ইটভাটায় গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় পুরো এলাকায় প্রশাসনের তৎপরতা দেখা যায়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন এবং চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা। 

প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হয়ে আসছিলো। সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত উপজেলার অন্যান্য ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার কথা জানানো হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, “সরকারি নীতিমালার বাইরে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ সারাদিন অভিযান চলবে।” প্রশাসনের এ অভিযানের ফলে উপজেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন