ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সালাউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে দর্শনার জয়নগর ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তার আচরণে সন্দেহ হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে সাবেক স্ত্রী দায়ের করা নারী নির্যাতনের মামলা রয়েছে। ওই মামলায় ঝালকাঠির রাজাপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে সিআর নং-৩০৫/২৬, তারিখ ২৩ আগস্ট ২০২৬-এর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আটককৃত মো. সালাউদ্দিন আহমেদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কোটপাড়ার আলাউদ্দিনের ছেলে।
দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বে থাকা এএসআই তারেক মাহমুদ সালাউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ