জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’-কে স্মরণীয় করে রাখতে কিশোর ও শিশু পাঠকদের জন্য বাজারে আসছে বিশিষ্ট কথা ও শিশু সাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন গবেষণাধর্মী গ্রন্থ "ছোটদের নজরুল"।
সম্প্রতি সাড়ম্বরে প্রকাশিত হয়েছে বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ, যা এঁকেছেন প্রচ্ছদশিল্পী সোহানুর রহমান অনন্ত। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা "বইপত্র প্রকাশন"-এর ব্যানারে প্রকাশক মাহবুবুর রহমান বাবুর আন্তরিক পৃষ্ঠপোষকতায় বইটি খুব শীঘ্রই আলোর মুখ দেখতে যাচ্ছে।
সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত কথাশিল্পী শাম্মী তুলতুল। দেশের প্রথম সারির জাতীয় দৈনিকসমূহে নিয়মিত কলাম ও সাহিত্যচর্চার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর লেখনি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তাঁর মোট ১৭টি বই প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় "ছোটদের নজরুল" হতে যাচ্ছে তাঁর ১৮তম গ্রন্থ এবং জাতীয় কবিকে নিয়ে রচিত দ্বিতীয় বিশেষ কাজ।
নতুন এই বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, "তথ্যভিত্তিক ও গবেষণানির্ভর গ্রন্থ রচনা অত্যন্ত নিখুঁত ও পরিশ্রমসাধ্য একটি কাজ। বিশেষ করে কোমলমতি শিশুদের জন্য লিখতে গেলে লেখার ভাষা, তথ্য ও উপস্থাপনায় বাড়তি যত্ন নিতে হয়।
জাতীয় কবিকে নিয়ে কাজ করার এই ধারাবাহিকতায় পাঠকদের কাছে নতুন কিছু তুলে দিতে পেরে আমি আনন্দিত। আশা করছি সবকিছু অনুকূলে থাকলে বইটি দ্রুতই পাঠকদের হাতে পৌঁছে যাবে।" একইসঙ্গে বইটির প্রকাশনা প্রক্রিয়া ও সুযোগ করে দেওয়ার জন্য প্রকাশক মাহবুবুর রহমান বাবুর প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা সাহিত্যের আকাশে শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের এই নতুন সৃষ্টি নজরুলাশ্রয়ী শিশুতোষ সাহিত্যে এক নতুন ও নান্দনিক মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সাহিত্যানুরাগীরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ