কাশফুলের প্রাণ
-কুরাইশা তাসনিম
এই মেঘভরা মেঘলা দিনে
স্বচ্ছ নীল আকাশ,
সাথে আরও আছে একগুচ্ছ
কাশফুলের আভাস।
হালকা হাওয়ায় ভেসে বেড়ায়
তুলোর মত মেঘ,
এলোকেশে বসে বসে দেখছি
বায়ুর অস্থির বেগ।
উতলা হয়ে দাড়িয়ে দেখি
কাশফুল দুলিয়ে যায়,
ব্যাকুল হয়ে প্রশ্ন আকি
কে তুমি হায়?
চেয়ে থাকি আকাশ পানে
সোনালি সূর্য হাসে,
হঠাৎ করেই হুশ ফিরে পাই
যখন সে আসে।
শীতল বর্ণের শ্যামলী তুমি
কাশফুল নাচাও,
তোমার ইশারায় মেঘেদের সব
একসাথে সাজাও।
কখনো তুফান-কখনো উল্লাস
কখনোবা হুতাশন,
আবার কখনো সবকিছু থেকেই
শান্ত হয়ে যাও।
অবকাশ মিটিয়ে আচমকা আবার
ফিরে আসবে জানি,
অগাধ ক্লেশ দুর করতে আবার
থাকবে সারাদিনি।
কাশফুলের প্রাণ তুমি
শরতের সন্ধান,
তুমিবিহীন মেঘেরা সব
করে যেন অভিমান।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ
কাশফুলের প্রাণ
-কুরাইশা তাসনিম
এই মেঘভরা মেঘলা দিনে
স্বচ্ছ নীল আকাশ,
সাথে আরও আছে একগুচ্ছ
কাশফুলের আভাস।
হালকা হাওয়ায় ভেসে বেড়ায়
তুলোর মত মেঘ,
এলোকেশে বসে বসে দেখছি
বায়ুর অস্থির বেগ।
উতলা হয়ে দাড়িয়ে দেখি
কাশফুল দুলিয়ে যায়,
ব্যাকুল হয়ে প্রশ্ন আকি
কে তুমি হায়?
চেয়ে থাকি আকাশ পানে
সোনালি সূর্য হাসে,
হঠাৎ করেই হুশ ফিরে পাই
যখন সে আসে।
শীতল বর্ণের শ্যামলী তুমি
কাশফুল নাচাও,
তোমার ইশারায় মেঘেদের সব
একসাথে সাজাও।
কখনো তুফান-কখনো উল্লাস
কখনোবা হুতাশন,
আবার কখনো সবকিছু থেকেই
শান্ত হয়ে যাও।
অবকাশ মিটিয়ে আচমকা আবার
ফিরে আসবে জানি,
অগাধ ক্লেশ দুর করতে আবার
থাকবে সারাদিনি।
কাশফুলের প্রাণ তুমি
শরতের সন্ধান,
তুমিবিহীন মেঘেরা সব
করে যেন অভিমান।
