পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে কবির সৃষ্টিকর্মকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুলসংগীত পরিবেশনের আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, কবিতা, গান এবং সমাজ ও রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের প্রতীক নয়; তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শনের চর্চা বাড়ানো প্রয়োজন। তাঁর সাম্য ও মানবিকতার বার্তা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে জাতীয় কবির কবিতা, গান ও সৃষ্টিকর্মকে উপজীব্য করে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি পরিবেশিত হয় নজরুলসংগীত, যা অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে বছরজুড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো এবং তাঁর সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বোদার সাংস্কৃতিক অঙ্গনে নজরুলচর্চার নতুন মাত্রা তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ