রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ত্রিশালে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ আরোয়ার জাহান পারভেজ
নিজস্ব প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ত্রিশালে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এ ছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য-সচিব মামুন সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। কর্মসূচির অংশ হিসেবে ৩০ আগস্ট কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা এবং ৩১ আগস্ট আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, ত্রিশালের নজরুল স্মৃতিকেন্দ্রেও কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিকেন্দ্রের পরিচালক মো. ফয়জুল্লাহ রোমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। স্মৃতিকেন্দ্রের লাইব্রেরিয়ান রাসেল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও কবি আক্তারুজ্জামান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ত্রিশালে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এ ছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য-সচিব মামুন সরকারসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। কর্মসূচির অংশ হিসেবে ৩০ আগস্ট কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা এবং ৩১ আগস্ট আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, ত্রিশালের নজরুল স্মৃতিকেন্দ্রেও কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিকেন্দ্রের পরিচালক মো. ফয়জুল্লাহ রোমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। স্মৃতিকেন্দ্রের লাইব্রেরিয়ান রাসেল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও কবি আক্তারুজ্জামান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x