সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত


মোঃ মাজাহারুল ইসলাম সিপন
নিজস্ব প্রতিনিধি , 12 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরে আবারও হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী তিন দিনের সকল ফ্লাইট বাতিল করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্ততে থেকে জানা যায়, হামলার প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর তারিখের সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ ছাড়া, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী রুটের সকল ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত ফ্লাইটসমূহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী সম্মানিত যাত্রীগণ আসন খালি থাকার সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২১ অক্টোবর) রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো হামলার ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয়।

যদিও দেশটিতে সামরিক অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বিমানের দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ

featured Image

সৌদি আরবে বিমানবন্দরে আবারও হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী তিন দিনের সকল ফ্লাইট বাতিল করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্ততে থেকে জানা যায়, হামলার প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর তারিখের সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ ছাড়া, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী রুটের সকল ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত ফ্লাইটসমূহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী সম্মানিত যাত্রীগণ আসন খালি থাকার সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২১ অক্টোবর) রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো হামলার ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয়।

যদিও দেশটিতে সামরিক অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন