রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন

"অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি"  এই স্লোগানে গোপালগঞ্জে  ৫৭তম বিশ্ব মান দিবস  উদযাপিত হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই'র গোপালগঞ্জ  কার্যালয় আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এসএম তারেক সুলতান।

বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও  উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে ও পরিদর্শক (মেট্রোলোজি) তাসনীম দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়নে উৎসাহ দিতে বিএসটিআই কাজ করছে। নিম্নমানের বা ভেজাল পণ্যের ব্যবসা রোধ করে নিরাপদ ও মানসম্মত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া  এ দিবসের অন্যতম লক্ষ্য। 

বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব জ্বালানি বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো ত্বরান্বিত করতে বিএসটিআইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আলোচনা সভায় বক্তারা  জানান।

এতে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন

প্রকাশের তারিখ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ

featured Image

"অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি"  এই স্লোগানে গোপালগঞ্জে  ৫৭তম বিশ্ব মান দিবস  উদযাপিত হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই'র গোপালগঞ্জ  কার্যালয় আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এসএম তারেক সুলতান।

বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও  উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে ও পরিদর্শক (মেট্রোলোজি) তাসনীম দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়নে উৎসাহ দিতে বিএসটিআই কাজ করছে। নিম্নমানের বা ভেজাল পণ্যের ব্যবসা রোধ করে নিরাপদ ও মানসম্মত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া  এ দিবসের অন্যতম লক্ষ্য। 

বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব জ্বালানি বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো ত্বরান্বিত করতে বিএসটিআইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আলোচনা সভায় বক্তারা  জানান।

এতে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন
0:00 / 0:00
1x