রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কারাগারে নুর মোহাম্মদ

১০৪ বছর বয়সে আদালতে আত্মসমর্পণ

মোঃ বাবুল হোসেন
ক্রাইম রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১০৪ বছর বয়সে আদালতে আত্মসমর্পণ
ছবি সংগৃহীত

দুই যুগ আগে কিশোরগঞ্জে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আপিলের শর্তে জামিন চাইলেও আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নুর মোহাম্মদ।

তার আইনজীবী ফয়সাল আহমেদ বলেন, নুর মোহাম্মদের বয়স ১০৪ বছর। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণের পর আপিলের শর্তে জামিন চাওয়া হয়েছিল।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, অসুস্থতার কথা উল্লেখ করে নিজ খরচে পরিবহনের মাধ্যমে কারাগারে যাওয়ার অনুমতি চেয়েছিলেন নুর মোহাম্মদ। আদালত সেই আবেদনও নাকচ করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজারের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মোশাররফ হোসেন ও আবদুল কবির নিহত হন। ডাকাতরা দোকানের সিন্দুক থেকে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

ঘটনার পর করা মামলায় ২০০৩ সালের ১৬ নভেম্বর চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আটজনকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত আসামিদের সাজা কমিয়ে দেন। ওই রায়ে নুর মোহাম্মদের সাজা কমে ১০ বছর হয়।

মামলার নথিতে আরও উল্লেখ রয়েছে, নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক হন। এমনকি রায় ঘোষণার সময়ও তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১০৪ বছর বয়সে আদালতে আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ

featured Image

দুই যুগ আগে কিশোরগঞ্জে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আপিলের শর্তে জামিন চাইলেও আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নুর মোহাম্মদ।

তার আইনজীবী ফয়সাল আহমেদ বলেন, নুর মোহাম্মদের বয়স ১০৪ বছর। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণের পর আপিলের শর্তে জামিন চাওয়া হয়েছিল।

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, অসুস্থতার কথা উল্লেখ করে নিজ খরচে পরিবহনের মাধ্যমে কারাগারে যাওয়ার অনুমতি চেয়েছিলেন নুর মোহাম্মদ। আদালত সেই আবেদনও নাকচ করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজারের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মোশাররফ হোসেন ও আবদুল কবির নিহত হন। ডাকাতরা দোকানের সিন্দুক থেকে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

ঘটনার পর করা মামলায় ২০০৩ সালের ১৬ নভেম্বর চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আটজনকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত আসামিদের সাজা কমিয়ে দেন। ওই রায়ে নুর মোহাম্মদের সাজা কমে ১০ বছর হয়।

মামলার নথিতে আরও উল্লেখ রয়েছে, নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক হন। এমনকি রায় ঘোষণার সময়ও তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১০৪ বছর বয়সে আদালতে আত্মসমর্পণ
0:00 / 0:00
1x