রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নবাবগঞ্জে আনসার ও ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি

0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নবাবগঞ্জে আনসার ও ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনসংলগ্ন রাস্তার ধারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট (পিভিএম, পিভিএমএস) মো: নুরুজ্জামান।

জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে বেশি বেশি তালগাছ রোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোলায়মান হোসেন, খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বেগম ও উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস,খয়েরগনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা, আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে আনসার ও ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনসংলগ্ন রাস্তার ধারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট (পিভিএম, পিভিএমএস) মো: নুরুজ্জামান।

জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে বেশি বেশি তালগাছ রোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোলায়মান হোসেন, খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বেগম ও উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস,খয়েরগনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা, আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x