উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনসংলগ্ন রাস্তার ধারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট (পিভিএম, পিভিএমএস) মো: নুরুজ্জামান।জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে বেশি বেশি তালগাছ রোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।এ সময় নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোলায়মান হোসেন, খয়েরগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বেগম ও উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস,খয়েরগনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা, আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।