রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মুকসুদপুরে টুঙ্গীপাড়া এক্সপ্রেস দুর্ঘটনায় ৩ জন নিহত

বিকাশ চন্দ্র গোলদার
ব্যুরো প্রধান, গোপালগঞ্জ, 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মুকসুদপুরে টুঙ্গীপাড়া এক্সপ্রেস দুর্ঘটনায় ৩ জন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস' পরিব‌হনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে নামেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানা-পুলিশ উদ্ধার অভিযানে যোগ দেয়।

​দুর্ঘটনাস্থলেই তিন যাত্রী করুণ মৃত্যুবরণ করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের দল উদ্ধার অভিযান সম্পন্ন করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া চলছে।

​এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর অংশে প্রতিনিয়তই এমন সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে তাজা প্রাণ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। বারবার দুর্ঘটনার শিকার হয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের অসাবধানতা পরিহার করতে হবে এবং গাড়ি মালিকদেরও যান্ত্রিক সুরক্ষায় কঠোর ভূমিকা রাখতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে টুঙ্গীপাড়া এক্সপ্রেস দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশের তারিখ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস' পরিব‌হনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে নামেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানা-পুলিশ উদ্ধার অভিযানে যোগ দেয়।

​দুর্ঘটনাস্থলেই তিন যাত্রী করুণ মৃত্যুবরণ করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের দল উদ্ধার অভিযান সম্পন্ন করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া চলছে।

​এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর অংশে প্রতিনিয়তই এমন সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে তাজা প্রাণ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। বারবার দুর্ঘটনার শিকার হয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের অসাবধানতা পরিহার করতে হবে এবং গাড়ি মালিকদেরও যান্ত্রিক সুরক্ষায় কঠোর ভূমিকা রাখতে হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x