রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রাজিব খাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজিব খাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক, জুয়া ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক রাজিব খাঁ ও উদ্ধার করা আলামত সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ