উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ রাজিব খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রাজিব খাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, রাজিব খাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক, জুয়া ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক রাজিব খাঁ ও উদ্ধার করা আলামত সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।