রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রবাসে সুস্থধারার সংস্কৃতি চর্চা ও খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করতে

রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

মিনহাজ হোসেন
ইতালি প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন
ছবিয়াল: মিনহাজ হোসেন

সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এবং প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ইতালিতে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের আয়োজনে রাজধানী রোমে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, মুজিবুর রহমান, নাহিদ আহমেদ, প্রিন্স হাসান আহমেদ, সাবেল আহমেদ, লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি খেলাধুলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃহত্তর সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

প্রকাশের তারিখ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ

featured Image

সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এবং প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ইতালিতে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের আয়োজনে রাজধানী রোমে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার রোমের বাংলা টাউনে অবস্থিত সিলেট কাফি শপে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, মুজিবুর রহমান, নাহিদ আহমেদ, প্রিন্স হাসান আহমেদ, সাবেল আহমেদ, লায়েস আহমেদ ও সুলেমান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা ও বসবাসরত তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি খেলাধুলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃহত্তর সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x