রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। 

উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০

প্রকাশের তারিখ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। 

উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x