রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শিশু চিকিৎসায় বড় সুখবর

সিলেটে হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

স্বপন মালাকার শিবা
সিলেট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিলেটে হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
শিশু চিকিৎসায় বড় সুখবর, সিলেটে হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

সিলেটের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে বড় সুখবর দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, শিগগিরই সিলেটে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। পাশাপাশি পূর্বঘোষিত ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। বিশেষ করে ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউটের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন শিশু হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট, ২৫০ শয্যার হাসপাতাল এবং প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেটের স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে শুধু সিলেট নয়, পুরো বিভাগের মানুষ উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিলেটে হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ

featured Image

সিলেটের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে বড় সুখবর দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, শিগগিরই সিলেটে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। পাশাপাশি পূর্বঘোষিত ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। বিশেষ করে ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউটের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন শিশু হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট, ২৫০ শয্যার হাসপাতাল এবং প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেটের স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে শুধু সিলেট নয়, পুরো বিভাগের মানুষ উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিলেটে হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
0:00 / 0:00
1x