ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফ (২৬) নামে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬২১ জন।
রোববার (১১ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত সাইফ জামালপুর সদর এলাকার হজরত আলীর ছেলে। গত ১০ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ অক্টোবর সকাল ৬টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত শক সিনড্রোমের কারণে হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যকারিতা অপরিবর্তনীয়ভাবে বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ