বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকার উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা পরিষদ।
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন-এর নেতৃত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অসুস্থতার খবর আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।
দোয়া মাহফিল শেষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ