উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকার উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা পরিষদ।সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন-এর নেতৃত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অসুস্থতার খবর আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।দোয়া মাহফিল শেষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।