রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

১৪ কেজি গাঁজাসহ মুকসুদপুরে ৮০ বছরের বৃদ্ধ ও তরুণ গ্রেপ্তার

বিকাশ চন্দ্র গোলদার
ব্যুরো প্রধান, গোপালগঞ্জ, 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১৪ কেজি গাঁজাসহ মুকসুদপুরে ৮০ বছরের বৃদ্ধ ও তরুণ গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নোহা  মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটিকামারী ব্রিজ এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে আভিযানিক দল।
​গ্রেপ্তারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
​র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাটিকামারী বাজারের উত্তর পাশে ব্রিজের কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি চৌকস দল। একটি সন্দেহভাজন নোহা মাইক্রোবাস সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটির গতিপথ রোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও জব্দ করা যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১৪ কেজি গাঁজাসহ মুকসুদপুরে ৮০ বছরের বৃদ্ধ ও তরুণ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নোহা  মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটিকামারী ব্রিজ এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে আভিযানিক দল।
​গ্রেপ্তারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
​র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাটিকামারী বাজারের উত্তর পাশে ব্রিজের কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি চৌকস দল। একটি সন্দেহভাজন নোহা মাইক্রোবাস সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটির গতিপথ রোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও জব্দ করা যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x