রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বাগেরহাটে বজ্রপাতে আপন দুই ভাই নিহত

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বাগেরহাটে বজ্রপাতে আপন দুই ভাই নিহত

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ০৭ নং হোগলাপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় হরিপুর গ্রামে বজ্রপাতে আপন দুই ভাই নি_হ_ত হয়েছেন। 

নি_হ_তরা হলেন ওই গ্রামের বিধান চন্দ্র বাছাড় ও মানিক চন্দ্র বাছাড়। তারা আপন দুই ভাই।

স্থানীয়রা জানান, বুধবার ২ সেপ্টেম্বর "হঠাৎ আকাশ কালো করে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বিধান ও মানিক বাড়ির পাশে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। 

আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই ভাইই মা_রা যান।

দুই ভাইয়ের আকস্মিক মৃ_ত্যুতে বড় হরিপুর গ্রামসহ পুরো হোগলাপাশা ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। আপন দুই ভাইকে একসাথে হারিয়ে পরিবার- পরিজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। 

স্বজন ও প্রতিবেশীরা জানান, বিধান ও মানিক অত্যন্ত ভালো ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাদের এমন মৃ_ত্যু কেউ মেনে নিতে পারছেন না।

আবহাওয়া অফিস থেকে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ ও গাছের নিচে অবস্থান না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু অসচেতনতা ও হঠাৎ বজ্রপাতের কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলেছে।

এলাকাবাসী সরকারের কাছে বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও পর্যাপ্ত বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটে বজ্রপাতে আপন দুই ভাই নিহত

প্রকাশের তারিখ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ

featured Image

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ০৭ নং হোগলাপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় হরিপুর গ্রামে বজ্রপাতে আপন দুই ভাই নি_হ_ত হয়েছেন। 

নি_হ_তরা হলেন ওই গ্রামের বিধান চন্দ্র বাছাড় ও মানিক চন্দ্র বাছাড়। তারা আপন দুই ভাই।

স্থানীয়রা জানান, বুধবার ২ সেপ্টেম্বর "হঠাৎ আকাশ কালো করে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বিধান ও মানিক বাড়ির পাশে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। 

আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই ভাইই মা_রা যান।

দুই ভাইয়ের আকস্মিক মৃ_ত্যুতে বড় হরিপুর গ্রামসহ পুরো হোগলাপাশা ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। আপন দুই ভাইকে একসাথে হারিয়ে পরিবার- পরিজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। 

স্বজন ও প্রতিবেশীরা জানান, বিধান ও মানিক অত্যন্ত ভালো ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাদের এমন মৃ_ত্যু কেউ মেনে নিতে পারছেন না।

আবহাওয়া অফিস থেকে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ ও গাছের নিচে অবস্থান না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু অসচেতনতা ও হঠাৎ বজ্রপাতের কারণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলেছে।

এলাকাবাসী সরকারের কাছে বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও পর্যাপ্ত বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বাগেরহাটে বজ্রপাতে আপন দুই ভাই নিহত
0:00 / 0:00
1x