নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৫০০ বছরের পুরোনো মুঘল স্থাপত্যের নিদর্শন ‘বড় সরদার বাড়ি’তে শুটিংয়ের পর বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। বাণিজ্যিকভাবে কোক স্টুডিওকে শুটিংয়ের জন্য স্থাপনাটি ভাড়া দেওয়ার পর অস্থায়ী সরঞ্জাম খুলে নেওয়ার সময় এসব ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঐতিহাসিক স্থাপনাটির দ্রুত সংস্কার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ‘ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েসসহ নেতারা বলেন, ঐতিহাসিক স্থাপনার প্রতি এমন অবহেলা ভবনটির অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হবে।
তারা আরও বলেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মূল নকশা অনুসরণ করে দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে দেশের ঐতিহাসিক ও প্রত্নসম্পদসমৃদ্ধ স্থাপনা বাণিজ্যিক কাজে ব্যবহারের ক্ষেত্রে কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনে স্থানীয় চারু ও কারুশিল্পীদের বঞ্চনা দূর করার আহ্বানও জানানো হয়। একই সঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান সংগঠনের নেতারা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ