রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পঞ্চগড়ে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সঞ্জু বনিক সৌরভ
মাল্টিমিডিয়া রিপোর্টার, 1 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পঞ্চগড়ে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
বিস্তারিত কমেন্টে

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তবে কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের গুজব বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না।

শনিবার (২৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সভায় সভাপতিত্ব করেন মোছাঃ শুকরিয়া পারভীন, জেলা প্রশাসক, পঞ্চগড়। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়সহ সারাদেশে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে। তবে কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, ডিলারদের একটি অংশ কৃষকদের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কোথাও কোথাও কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে।

কৃষকদের দুর্ভোগ কমাতে সার বিতরণ ব্যবস্থার সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদে নতুন ডিলার নিয়োগের পাশাপাশি ইউনিয়নভিত্তিক ডিলারশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, সার সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থায় কোনো অনিয়ম কিংবা কারসাজি বরদাশত করা হবে না। কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে সার নিয়ে গুজব ছড়ানো বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রশাসন ও সার ডিলারদের কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সার বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ

featured Image

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তবে কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের গুজব বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না।

শনিবার (২৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সভায় সভাপতিত্ব করেন মোছাঃ শুকরিয়া পারভীন, জেলা প্রশাসক, পঞ্চগড়। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়সহ সারাদেশে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে। তবে কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, ডিলারদের একটি অংশ কৃষকদের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কোথাও কোথাও কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে।

কৃষকদের দুর্ভোগ কমাতে সার বিতরণ ব্যবস্থার সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদে নতুন ডিলার নিয়োগের পাশাপাশি ইউনিয়নভিত্তিক ডিলারশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, সার সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থায় কোনো অনিয়ম কিংবা কারসাজি বরদাশত করা হবে না। কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে সার নিয়ে গুজব ছড়ানো বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রশাসন ও সার ডিলারদের কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সার বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x