রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রুহুল আমিন শাহিন
বগুড়া জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত  পলাতক আসামি মো. মাসুদ (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকার মো. সায়েদ আলীর ছেলে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ চার বছর ধরে প্রবাসে রয়েছেন। এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে ওই নারীর সঙ্গে মাসুদের পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ভুক্তভোগীর মোবাইল ফোন নিয়ে তার নিজ বাড়িতে চলে যান। পরে মোবাইল ফোন ফেরত নিতে ওই নারী মাসুদের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী  নারী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটির এফআইআর নম্বর-৯৭, তারিখ ২২ আগস্ট ২০২৬ই । জিআর নম্বর-৭৩৪ । মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার পর থেকে মাসুদ  পালিয়ে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে শিবগঞ্জের আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ

featured Image

বগুড়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত  পলাতক আসামি মো. মাসুদ (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদ শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকার মো. সায়েদ আলীর ছেলে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ চার বছর ধরে প্রবাসে রয়েছেন। এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে ওই নারীর সঙ্গে মাসুদের পরিচয় হয়। একপর্যায়ে মাসুদ ভুক্তভোগীর মোবাইল ফোন নিয়ে তার নিজ বাড়িতে চলে যান। পরে মোবাইল ফোন ফেরত নিতে ওই নারী মাসুদের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী  নারী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটির এফআইআর নম্বর-৯৭, তারিখ ২২ আগস্ট ২০২৬ই । জিআর নম্বর-৭৩৪ । মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার পর থেকে মাসুদ  পালিয়ে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে শিবগঞ্জের আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x