পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়াও বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।
নবীপ্রেমের আবেগ ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে সিলেট নগরীর রাজপথ। হাজারো ধর্মপ্রাণ মানুষ র্যালিতে অংশ নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্বের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং শৃঙ্খলাবদ্ধভাবে র্যালি সম্পন্ন হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ