কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানক্ষেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানক্ষেতে পড়ে থাকা একটি খণ্ডিত পা দেখতে পান। বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, পাটির পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে থাকতে দেখা গেছে। তবে কে বা কারা এবং কখন সেখানে এটি ফেলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। খণ্ডিত পাটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ