রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মো: মর্তুজা কামাল জীয়ন

মো: মর্তুজা কামাল জীয়ন

মোহাম্মদপুর, ঢাকা প্রতিনিধি

যোগদান: 8 আগস্ট, 2026

ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। একইভাবে এ ঘটনায় কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড