রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শিয়ালের হানায় পঞ্চগড়ে নারীসহ আহত ৭

সঞ্জু বনিক সৌরভ
মাল্টিমিডিয়া রিপোর্টার, 1 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

 শিয়ালের হানায় পঞ্চগড়ে নারীসহ আহত ৭
বিস্তারিত কমেন্টে

পঞ্চগড় সদর উপজেলার কয়েকটি এলাকায় পৃথক ঘটনায় শিয়ালের হামলায় নারীসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট ও সাইরুল মার্কেট এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।

আহতরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের বিভিন্ন সময়ে সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান করার সময় হঠাৎ শিয়ালগুলো মানুষের ওপর আক্রমণ চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে কামড়ের ক্ষত হয়।

আক্রমণের পর আহতরা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। হাসপাতালের জরুরি বিভাগে তাদের ক্ষত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং শিয়ালের চলাচল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিয়ালের হানায় পঞ্চগড়ে নারীসহ আহত ৭

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

featured Image

পঞ্চগড় সদর উপজেলার কয়েকটি এলাকায় পৃথক ঘটনায় শিয়ালের হামলায় নারীসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট ও সাইরুল মার্কেট এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে।

আহতরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের বিভিন্ন সময়ে সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান করার সময় হঠাৎ শিয়ালগুলো মানুষের ওপর আক্রমণ চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে কামড়ের ক্ষত হয়।

আক্রমণের পর আহতরা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। হাসপাতালের জরুরি বিভাগে তাদের ক্ষত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

একই রাতে সদর উপজেলার একাধিক এলাকায় শিয়ালের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং শিয়ালের চলাচল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শিয়ালের হানায় পঞ্চগড়ে নারীসহ আহত ৭
0:00 / 0:00
1x