রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্যসহ ২৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্যসহ ২৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ ৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের দর্শনা, বারাদি, বড়বেলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল ও বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইকফ সিরাপ, ৩ হাজার ৬৬০ পিস ভারতীয় ডেক্সট্রোমেথরফ্যান ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, ১০টি ভারতীয় শাড়ি এবং ১০টি ভারতীয় কম্বল। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্যসহ ২৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ ৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের দর্শনা, বারাদি, বড়বেলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল ও বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮০ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইকফ সিরাপ, ৩ হাজার ৬৬০ পিস ভারতীয় ডেক্সট্রোমেথরফ্যান ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, ১০টি ভারতীয় শাড়ি এবং ১০টি ভারতীয় কম্বল। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x