রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কালকিনিতে বৃদ্ধের দুই পায়ের রগ কেটে হত্যা চেষ্টা

নাজমুল হাসান
মাদারীপুর জেলা প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কালকিনিতে বৃদ্ধের দুই পায়ের রগ কেটে হত্যা চেষ্টা

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের দুই পায়ের রগ কেটে দেওয়ার পর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অর্ধশতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিপক্ষ। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর জনারদন্দী গ্রামের বৃদ্ধ এছাহাক সরদারের (৭৫) সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন, পারভেজ, রবিউল ও লিমনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। 

তারা এছাহাক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার সকালে প্রতিপক্ষ ঝালু মোল্লা ও দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে হামলাকারীরা পুনরায় সংগঠিত হয়ে বৃদ্ধের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভীতি সৃষ্টি করতে প্রায় অর্ধশতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় এবং দুটি বসতঘর ভাঙচুর করে। এতে বাধা দিতে গিয়ে জাহিদ খান (২৫), রাজিব সরদার (২৫) ও নাজমুল বেপারী (২৩) নামে তিন যুবক আহত হন।

ঘটনার পর থেকে অভিযুক্ত ঝালু মোল্লা পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান:​"জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কালকিনিতে বৃদ্ধের দুই পায়ের রগ কেটে হত্যা চেষ্টা

প্রকাশের তারিখ : শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ

featured Image

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের দুই পায়ের রগ কেটে দেওয়ার পর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অর্ধশতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিপক্ষ। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর জনারদন্দী গ্রামের বৃদ্ধ এছাহাক সরদারের (৭৫) সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে ঝালু মোল্লার নেতৃত্বে তুহিন, পারভেজ, রবিউল ও লিমনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। 

তারা এছাহাক সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার সকালে প্রতিপক্ষ ঝালু মোল্লা ও দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে হামলাকারীরা পুনরায় সংগঠিত হয়ে বৃদ্ধের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভীতি সৃষ্টি করতে প্রায় অর্ধশতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় এবং দুটি বসতঘর ভাঙচুর করে। এতে বাধা দিতে গিয়ে জাহিদ খান (২৫), রাজিব সরদার (২৫) ও নাজমুল বেপারী (২৩) নামে তিন যুবক আহত হন।

ঘটনার পর থেকে অভিযুক্ত ঝালু মোল্লা পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান:​"জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x