রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মালিক সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

মোহাম্মদ ইদ্রিস আলী
সাতক্ষীরা জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মালিক সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত।

মামলার ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে স্বয়ং অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলাটি একতরফাভাবে শুনানি ও বিচার হতে পারে।

সমিতির গঠনতন্ত্রের ২৪ ধারার সঙ্গে সাংঘর্ষিক বিধান প্রয়োগ করে গাড়ির ব্লু-বুকে নাম না থাকা সত্ত্বেও ভোটার করার সুযোগ দেওয়া হচ্ছে, অথচ প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে।

 দুটি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত না করেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কারণে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শেখ জামাল উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতে ১৯৫/২৬ নম্বর মামলা দায়ের করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহুরুল হকসহ ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীকে এই মামলায় প্রতিপক্ষ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মালিক সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ

featured Image

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত।

মামলার ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীদের নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে স্বয়ং অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলাটি একতরফাভাবে শুনানি ও বিচার হতে পারে।

সমিতির গঠনতন্ত্রের ২৪ ধারার সঙ্গে সাংঘর্ষিক বিধান প্রয়োগ করে গাড়ির ব্লু-বুকে নাম না থাকা সত্ত্বেও ভোটার করার সুযোগ দেওয়া হচ্ছে, অথচ প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে।

 দুটি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত না করেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার কারণে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শেখ জামাল উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতে ১৯৫/২৬ নম্বর মামলা দায়ের করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহুরুল হকসহ ১৬ থেকে ১৮ নম্বর বিবাদীকে এই মামলায় প্রতিপক্ষ করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মালিক সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ
0:00 / 0:00
1x