রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড থেকে দুই দালাল ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড থেকে দুই দালাল ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ ওই সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার সকাল  আনুমানিক ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় সূত্র।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে।আটককৃত ব্যক্তিরা জানান তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিলো। ভারতীয় আইনশৃংখলা বাহিনী বিএএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং গতকাল তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেন।

স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়।

এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

​এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড থেকে দুই দালাল ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

প্রকাশের তারিখ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ ওই সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার সকাল  আনুমানিক ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় সূত্র।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে।আটককৃত ব্যক্তিরা জানান তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিলো। ভারতীয় আইনশৃংখলা বাহিনী বিএএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং গতকাল তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেন।

স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়।

এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

​এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x