বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্যঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্যঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাটের মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্যঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।"
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে ঘেরের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ