রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ১৮

মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ১৮

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগ প্রকাশিত জেলাভিত্তিক হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় *খুলনা জেলায় সর্বোচ্চ ৯ জন*, *সাতক্ষীরায় ৭ জন*, *কুষ্টিয়ায় ১ জন* এবং *চুয়াডাঙ্গায় ১ জন* সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

১৫ মার্চ ২০২৬ থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট *৮ হাজার ৯১৩ জন* সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। 

এর মধ্যে *৮ হাজার ৪৬৪ জন* হাসপাতালে ভর্তি, *৮ হাজার ২০৩ জন* সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং *৩৩ জনের মৃত্যু* হয়েছে।

একই সময়ে বিভাগে *৩৪২ জন* রোগীর হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনসাধারণকে শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ এবং জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ১৮

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ

featured Image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগ প্রকাশিত জেলাভিত্তিক হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় *খুলনা জেলায় সর্বোচ্চ ৯ জন*, *সাতক্ষীরায় ৭ জন*, *কুষ্টিয়ায় ১ জন* এবং *চুয়াডাঙ্গায় ১ জন* সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

১৫ মার্চ ২০২৬ থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট *৮ হাজার ৯১৩ জন* সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। 

এর মধ্যে *৮ হাজার ৪৬৪ জন* হাসপাতালে ভর্তি, *৮ হাজার ২০৩ জন* সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং *৩৩ জনের মৃত্যু* হয়েছে।

একই সময়ে বিভাগে *৩৪২ জন* রোগীর হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনসাধারণকে শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ এবং জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x