রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ফটো কনটেন্ট প্রতিযোগিতার

দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে পুরস্কার বিতরণ বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল হালিম সরদার
1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে পুরস্কার বিতরণ  বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুর রহমান ডিগ্রি কলেজে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়ায় অবস্থিত আব্দুর রহমান ডিগ্রি কলেজে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের অ্যাডমিন তাশরিফ আহমাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত।

এ সময় দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের মডারেটর শিপুল আহমেদ, হাবিবুল বাশার, শেখ ফয়সাল, মেহেদি হাসান সানী, রফিক শেখ, জোবায়েত হোসেন রিমন, আবিদ হাসান ওমি, আল মামুন বাবু ও মৌ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান অর্জন করেন রাকিবুল হাসান রাব্বি এবং তৃতীয় স্থান অর্জন করেন লাবিব হাসান।

মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ গফরগাঁও উপজেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বেচ্ছাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা দক্ষিণ গফরগাঁওকে একটি মানবিক, সবুজ ও স্বেচ্ছাসেবাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে পুরস্কার বিতরণ বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ

featured Image

দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়ায় অবস্থিত আব্দুর রহমান ডিগ্রি কলেজে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের অ্যাডমিন তাশরিফ আহমাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত।

এ সময় দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের মডারেটর শিপুল আহমেদ, হাবিবুল বাশার, শেখ ফয়সাল, মেহেদি হাসান সানী, রফিক শেখ, জোবায়েত হোসেন রিমন, আবিদ হাসান ওমি, আল মামুন বাবু ও মৌ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান অর্জন করেন রাকিবুল হাসান রাব্বি এবং তৃতীয় স্থান অর্জন করেন লাবিব হাসান।

মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ গফরগাঁও উপজেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বেচ্ছাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা দক্ষিণ গফরগাঁওকে একটি মানবিক, সবুজ ও স্বেচ্ছাসেবাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x