রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বিয়ের দাবিতে চুয়াডাঙ্গায় প্রবাসীর বাড়িতে এক সন্তানের জননীর অনশন

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিয়ের দাবিতে চুয়াডাঙ্গায় প্রবাসীর বাড়িতে এক সন্তানের জননীর অনশন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গৌরিহদ গ্রামে বিয়ের স্বীকৃতি ও স্ত্রী হিসেবে আইনগত অধিকার আদায়ের দাবিতে অনশন শুরু করেছেন হবিগঞ্জ জেলার এক সন্তানের জননী এক নারী। রোববার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, গৌরিহদ গ্রামের শামসুল হকের ছেলে সাজু দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। মালয়েশিয়ায় থাকাকালে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।

নারীর দাবি, পরে সিলেট জজ কোর্টে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর সাজু ও তার পরিবারের সদস্যরা ওই বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

তিনি অভিযোগ করেন, বর্তমানে সাজু মালয়েশিয়ায় অবস্থান করায় তার পরিবারের সদস্যরা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ কারণে বিয়ের স্বীকৃতি ও স্ত্রী হিসেবে অধিকার আদায়ের দাবিতে তিনি স্বামীর বাড়ি দাবি করা গৌরিহদ গ্রামে এসে অনশন কর্মসূচি শুরু করেছেন। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিয়ের দাবিতে চুয়াডাঙ্গায় প্রবাসীর বাড়িতে এক সন্তানের জননীর অনশন

প্রকাশের তারিখ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গৌরিহদ গ্রামে বিয়ের স্বীকৃতি ও স্ত্রী হিসেবে আইনগত অধিকার আদায়ের দাবিতে অনশন শুরু করেছেন হবিগঞ্জ জেলার এক সন্তানের জননী এক নারী। রোববার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, গৌরিহদ গ্রামের শামসুল হকের ছেলে সাজু দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। মালয়েশিয়ায় থাকাকালে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।

নারীর দাবি, পরে সিলেট জজ কোর্টে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর সাজু ও তার পরিবারের সদস্যরা ওই বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

তিনি অভিযোগ করেন, বর্তমানে সাজু মালয়েশিয়ায় অবস্থান করায় তার পরিবারের সদস্যরা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ কারণে বিয়ের স্বীকৃতি ও স্ত্রী হিসেবে অধিকার আদায়ের দাবিতে তিনি স্বামীর বাড়ি দাবি করা গৌরিহদ গ্রামে এসে অনশন কর্মসূচি শুরু করেছেন। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x