রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মো: মনিরুজ্জামান
বার্তা বিভাগ প্রধান , 549 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইরানে টানা ১১তম রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালিতে ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে শত শত নাবিকের জীবন ও নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ইতোমধ্যে ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে তেহরান সতর্ক করেছে, এমন পদক্ষেপ নেওয়া হলে তারা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে দেবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ণ

featured Image

ইরানে টানা ১১তম রাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালিতে ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে শত শত নাবিকের জীবন ও নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় ইতোমধ্যে ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে তেহরান সতর্ক করেছে, এমন পদক্ষেপ নেওয়া হলে তারা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ছড়িয়ে দেবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x