ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বালিপাড়া এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) গফরগাঁও উপজেলার দুগাছিয়া এলাকার শাখচুড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম দিগিরপাড় এলাকার জালালের ছেলে। তিনি গলাকাটা বাজারের কাঠ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাখচুড়া বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের মধ্যে জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত ইলিয়াস (পিতা: রিয়াজ উদ্দিন), চর মসলন্দ গ্রামের বাসিন্দা এবং তাঁর দুই সহযোগীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ