পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়া এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কলুরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলুরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জাকির হোসেন তপন খানের নেতৃত্বে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের যুবদল নেতা এমদাদুল হক, দক্ষিণ গফরগাঁও স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব সরকার, দক্ষিণ গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী কৃষিবিদ বদরুল হুদা পাপ্পু ও জাহিদ হাসান মুকুটসহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এদিকে, বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল দিয়ে বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন তপন খানকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচিতে আয়োজকরা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা। আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য হতে পারে নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ ও সুন্দর পৃথিবীর নিশ্চয়তা।
তারা আরও বলেন, শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়, পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ বাংলাদেশ গড়ে তুলি' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ