খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ২৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৭০৩ পিস ইয়াবা, ২ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।
একই সময়ে বিভিন্ন চেকপোস্টে জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ট্রাফিক আইনে ৩২০টি মামলা দায়ের এবং ২০৬টি যানবাহন আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়তে খুলনা জেলা পুলিশ বদ্ধপরিকর।
এছাড়া অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ণ