রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মেলান্দহে কিশোরী ধর্ষণের মূল আসামি হালিম গ্রেফতার

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মেলান্দহে কিশোরী ধর্ষণের মূল আসামি হালিম গ্রেফতার

স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে তার বোনের স্বামীর বিরুদ্ধে। বহুল আলোচিত এই ঘটনার প্রধান আসামি মোঃ হালিমকে (৩০) অবশেষে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল।

​গত বুধবার (১৪ অক্টোবর) রাতে জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন চরপাকেরদাহ কালার মোড় এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী (১৩)। সম্পর্কে আসামি হালিম তার চাচাতো বোনের স্বামী হওয়ার সুবাদে ভিকটিমের বাড়িতে অবাধে যাতায়াত ছিল তার। এই সুযোগে সে দীর্ঘদিন ধরে কিশোরীটিকে উত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিশোরীটি তাতে সাড়া না দেওয়ায় তার ওপর নেমে আসে নির্মম নির্যাতন।

​গত ২০ আগস্ট সকাল ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল কিশোরীটি। পথিমধ্যে ওত পেতে থাকা হালিম তাকে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে দীর্ঘ সময় আটকে রেখে কিশোরীটির ইচ্ছার বিরুদ্ধে বারবার নির্যাতন ও ধর্ষণ চালানো হয়।

​এই নৃশংস ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-২১, তারিখ: ২৪ আগস্ট ২০২৬) দায়ের করেন।

​মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত হালিম আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার চাহিদার প্রেক্ষিতে ও গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার রাতে এসআরবি-১৪ (সিপিসি-১, জামালপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মাদারগঞ্জের কালার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে জালে তোলে।

​অভিযান পরিচালনাকারী দল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেলান্দহে কিশোরী ধর্ষণের মূল আসামি হালিম গ্রেফতার

প্রকাশের তারিখ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ

featured Image

স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে তার বোনের স্বামীর বিরুদ্ধে। বহুল আলোচিত এই ঘটনার প্রধান আসামি মোঃ হালিমকে (৩০) অবশেষে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল।

​গত বুধবার (১৪ অক্টোবর) রাতে জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন চরপাকেরদাহ কালার মোড় এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী (১৩)। সম্পর্কে আসামি হালিম তার চাচাতো বোনের স্বামী হওয়ার সুবাদে ভিকটিমের বাড়িতে অবাধে যাতায়াত ছিল তার। এই সুযোগে সে দীর্ঘদিন ধরে কিশোরীটিকে উত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিশোরীটি তাতে সাড়া না দেওয়ায় তার ওপর নেমে আসে নির্মম নির্যাতন।

​গত ২০ আগস্ট সকাল ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল কিশোরীটি। পথিমধ্যে ওত পেতে থাকা হালিম তাকে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে দীর্ঘ সময় আটকে রেখে কিশোরীটির ইচ্ছার বিরুদ্ধে বারবার নির্যাতন ও ধর্ষণ চালানো হয়।

​এই নৃশংস ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-২১, তারিখ: ২৪ আগস্ট ২০২৬) দায়ের করেন।

​মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত হালিম আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার চাহিদার প্রেক্ষিতে ও গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার রাতে এসআরবি-১৪ (সিপিসি-১, জামালপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মাদারগঞ্জের কালার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে জালে তোলে।

​অভিযান পরিচালনাকারী দল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x