খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মিলন কুমার ভদ্র (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি নার্সারির ব্যবসা করতেন।
তথ্য সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে খুলনা শহরের উদ্দেশে রওনা হন মিলন ভদ্র। মহাসড়কের একপাশে সংস্কার কাজ চলায় তিনি অপর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় চুকনগর থেকে খুলনার দিকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৬) একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ