রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বন্ধ থাকা ঐতিহাসিক কালীপূজার মেলা চালুর ঘোষণা

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি বাবরের

বিকাশ চন্দ্র গোলদার
ব্যুরো প্রধান, গোপালগঞ্জ, 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি বাবরের

গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা ও আসন্ন উৎসবসমূহ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, “বিএনপি সবসময় জনগণের কাছে দেওয়া নির্বাচনী ওয়াদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য প্রতিমা বিসর্জনসহ সামগ্রিক কার্যক্রমে সুশৃঙ্খল ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ বহাল রাখা হয়েছে।”

​গোপালগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার কথা উল্লেখ করে তিনি ঘোষণা দেন, “অতীত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালীপূজার মেলা আবার চালু করা হবে। ইনশাআল্লাহ, আগামী ১ জানুয়ারি এই ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।”

​নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া মাত্রই এই সেলের মাধ্যমে তাৎক্ষণিক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, গোপালগঞ্জের মাটিতে মাদক, ইভটিজিং, বিশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি মণ্ডপে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর) রাখার পরামর্শ দেন তিনি।

​গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজা চলাকালে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং উৎসবে সকলের সম্প্রীতি ও সহযোগিতা কামনা করেন।

​সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দ্বারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি মনিন্দ্র নাথ বাড়ৈ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

​উক্ত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি বাবরের

প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x