রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চিরিরবন্দরে অটোভ্যানচালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার

গত ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ২নং সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামে অটো ভ্যানচালক মকছেদুল হকের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ২নং সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক শাহ্।

চিরিরবন্দরে অটোভ্যানচালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার